রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিসসমূহে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদে নিয়োগপত্র ইস্যুকরণের সুপারিশ প্রকাশ করা হয়েছে।

একজন চাকরিপ্রত্যাশীর ইস্তফাপত্রের কারণে সৃষ্ট শূন্য পদের বিপরীতে অপেক্ষমান তালিকা থেকে ০১ (এক) জন প্রার্থীকে নিয়োগের জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করা হয়েছে।

সুপারিশকৃত প্রার্থী হলেন: তারেক রহমান, পিতাঃ জাহিদুল ইসলাম, মাতাঃ তারা বানু, গ্রাম: কমলাপুখুরী, ইউপি: মাড়েয়া, ডাক: মাড়েয়া, উপজেলা: বোদা, জেলা: পঞ্চগড়।

নিয়োগপত্র ইস্যুর পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি যাচাইপূর্বক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।

এই সংক্রান্ত সিদ্ধান্ত বিভাগীয় নির্বাচনী বোর্ড, রংপুর এর ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগপত্র ইস্যুর সুপারিশ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন