তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য কমিশনের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন ও জীবনবৃত্তান্ত আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. প্রধান তথ্য কমিশনার - ০১ জন
২. তথ্য কমিশনার - ০২ জন (অন্যুন ১ জন নারী হবেন)
বয়স সংক্রান্ত তথ্য:
তথ্য অধিকার আইনের ধারা-১৫(২) অনুযায়ী আবেদনকারীর বয়স ৬৭ বছর বা তার বেশি হতে পারবে না।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের সাথে সাম্প্রতিক সময়ের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের কপি জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি বাংলাদেশ সচিবালয়ের ২নং গেটের ভেতরে সংরক্ষিত বক্সে জমা দেওয়া যাবে অথবা broadcast.wing@moi.gov.bd এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পিডিএফ (PDF) ফরম্যাটে পাঠানো যাবে। খামের ওপর বা ই-মেইলের সাবজেক্টে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৩ আগস্ট, ২০২৬ খ্রি: সোমবার, বিকাল ৩:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ