বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের অপেক্ষমাণ প্যানেল হতে নিয়োগ প্রদানের লক্ষ্যে অফিস আদেশ জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস)
নিয়োগ প্রক্রিয়া: সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার কর্তৃক প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়োগপত্র প্রেরণ করা হবে। একইসাথে প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমেও অবহিত করা হবে।
যোগদানের তারিখ: নিয়োগ ও যোগদান সংক্রান্ত সকল কার্যাদি আগামী ০৯-০৮-২০২৬ খ্রি. তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাপবিবো, ঢাকা হতে সংগ্রহ করতে হবে। যদি কোনো প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদান না করেন, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ