বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত ৯ম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১৬ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত পদের তালিকা:
গবেষণা কর্মকর্তা, পরিসংখ্যানবিদ, সহকারী প্রকৌশলী (পুর:), ডিজাইনার, ইন্সট্রাক্টর, ল্যাবরেটরি সুপারভাইজার, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং ইন্সট্রাক্টর (গবেষণা ও ডিজাইন) পদে প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। পূরণকৃত ফরম আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র-২ শাখায় সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বিবেচিত হওয়া এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-পরিচয় যাচাই (পুলিশ ভেরিফিকেশন) ও সকল সনদ যাচাই সাপেক্ষে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ