জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা-এর রাজস্ব প্রশাসনের শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিভাগীয় বাছাই কমিটি, খুলনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ১৮৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

ব্যবহারিক পরীক্ষার সময় ও স্থান:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২১ জুলাই ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, খুলনা-এ অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রই সাথে আনতে হবে। এছাড়া পরীক্ষা শুরুর সময়ে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং অভিজ্ঞতার সনদের মূল কপির পাশাপাশি ১ সেট সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে।

শূন্য পদের সংখ্যা: ২৮টি
পরীক্ষার তারিখ: ২১ জুলাই ২০২৬

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয় খুলনার চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয় খুলনার চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন