নিয়োগ বিজ্ঞপ্তি
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ডসমূহ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। বোর্ডসমূহে ও তাদের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
পদের বিবরণ ও যোগ্যতাসমূহ:
ক. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল)-এ ন্যূনতম ২.২৫ সিজিপিএসহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
খ. পদের নাম: প্রভাষক
(বাংলা-০২টি, পদার্থবিজ্ঞান-০১টি, রসায়ন-০২টি, জীববিজ্ঞান-০১টি, গণিত-০১টি, অর্থনীতি-০১টি, পৌরনীতি ও সুশাসন-০১টি, সমাজবিজ্ঞান-০১টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-০১টি, মনোবিজ্ঞান-০১টি)
- পদ সংখ্যা: ১২টি
- বেতনস্কেল ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২.২৫ সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি ২য় শ্রেণি/২.২৫ সিজিপিএসহ সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি।
গ. পদের নাম: প্রদর্শক (জীববিজ্ঞান)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ/প্রাণী বিজ্ঞানে ২.২৫ সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান থাকতে হবে।
ঘ. পদের নাম: সহকারী শিক্ষক (বাংলা)
- পদ সংখ্যা: ০৬টি
- বেতনস্কেল ও গ্রেড: * বিএড প্রশিক্ষণপ্রাপ্ত: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- বিএড প্রশিক্ষণ বিহীন: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে ০৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। সমগ্র শিক্ষা জীবনে ০১টির বেশি ২.৫ জিপিএ বা ২.২৫ সিজিপিএ এর নিচে গ্রহণযোগ্য নয়।
ঙ. পদের নাম: জুনিয়র শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা)
- পদ সংখ্যা: ০৫টি
- বেতনস্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
- শিক্ষাগত যোগ্যতা: ফাজিল/সমমানের ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনে ০১টির বেশি ২.৫ জিপিএ বা ২.২৫ সিজিপিএ এর নিচে গ্রহণযোগ্য নয়।
চ. পদের নাম: জুনিয়র শিক্ষক (চারু ও কারুকলা)
- পদ সংখ্যা: ০১টি
- বেতনস্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২.২৫ সিজিপিএসহ ব্যাচেলর অব ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি।
ছ. পদের নাম: জুনিয়র শিক্ষক
- পদ সংখ্যা: ৬০টি
- বেতনস্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২.৫ সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনে ০১টির বেশি ২.৫ জিপিএ বা ২.২৫ সিজিপিএ এর নিচে গ্রহণযোগ্য নয়।
(সর্বমোট পদ সংখ্যা = ৮৬টি)
গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইট www.dmlc.gov.bd এবং সহমর্মীর জবপোর্টাল https://job.shmrmi.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে সহমর্মীর জব পোর্টাল https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
২। আবেদনের সময়সীমা:
- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ জুলাই ২০২৬, সকাল ০৯.০০ ঘটিকা।
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ আগস্ট ২০২৬, বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত।
সূত্রঃ প্রথম আলো
বিস্তারিত দেখুন নিচেঃ