বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) একটি পদের জন্য সংরক্ষিত প্যানেল বা অপেক্ষমাণ মেধা তালিকা হতে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার (৯ম গ্রেড) - ০৮ জন।
মনোনয়নের বিবরণ: সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য এই পদে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সংরক্ষিত প্যানেল হতে মোট ৮ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: চূড়ান্ত নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের সকল সনদ, ডকুমেন্টস এবং কাগজপত্রের সত্যতা যাচাই করবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রার্থীদের নিয়োগ প্রদান করবে। আবেদনে কোনো ভুল তথ্য বা জালিয়াতি প্রমাণিত হলে প্রার্থীর মনোনয়ন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ