অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী মোট ৪ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ০১ জন
২. অফিস সহায়ক: ০৩ জন

যোগদানের তথ্য:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০২ আগস্ট ২০২৬ তারিখ পূর্বাহ্নে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

অন্যান্য তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন