বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তাদের শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানের প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে।
পদের নাম ও সংখ্যা: লস্কর পদে মোট ২১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
যোগদানের তারিখ: ২৮ জুলাই ২০২৬
যোগদানের স্থান: পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা।
গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হয়েছে। যদি কোনো প্রার্থী ২৬ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নিয়োগপত্র হাতে না পান, তবে তাকে ২৭ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ বিআইডব্লিউটিএ-এর ঢাকা কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে নিয়োগপত্রের কপি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: