বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের একটি পদের বাছাই পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস প্রকাশ করেছে।
পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পরীক্ষার তারিখ: ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার)
পরীক্ষার সময়: দুপুর ২:০০ টা হতে বিকাল ৩:০০ টা পর্যন্ত।
পরীক্ষা কেন্দ্র: আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বিপিএসসি সচিবালয়ের মাল্টিপারপাস হল, ঢাকা।
পরীক্ষার মানবণ্টন: ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা- ২৫, ইংরেজি- ২৫, সাধারণ জ্ঞান- ২৫ এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞান- ২৫ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য ০১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
প্রবেশপত্র ও অন্যান্য নির্দেশনাবলী: পরীক্ষার্থীদের দুপুর ১:৩০ মিনিটের মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষা চলাকালীন কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা ঘড়ি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: