গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ-এর সাধারণ প্রশাসনের অধীন শূন্য পদ পূরণের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের আলোকে বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর সিদ্ধান্ত মোতাবেক এই নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০১ জন (অপেক্ষমাণ তালিকা হতে)
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (২০তম গ্রেড)

যোগদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীকে আগামী ১৪ জুলাই ২০২৬ তারিখ, মঙ্গলবার পূর্বাহ্ণে জেলা প্রশাসক, নওগাঁ-এর নিকট উপস্থিত হয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের শর্তাবলি:
১. প্রার্থীকে যোগদানের সময় নিয়োগপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ফটোকপি দাখিল করতে হবে।
২. নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে গণ্য হবেন।
৩. যোগদানের ১ (এক) মাসের মধ্যে স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে হবে।
৪. যথাযথ এজেন্সি কর্তৃক প্রার্থীর জীবন-বৃত্তান্ত যাচাই প্রতিবেদন সন্তোষজনক হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষমাণ তালিকা হতে ফলাফল প্রকাশ

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষমাণ তালিকা হতে ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন