জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের একটি পদের বাছাই (MCQ) পরীক্ষার তারিখ, সময়সূচি এবং কেন্দ্র সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।
পদের নাম: ডেন্টাল সার্জন (৯ম গ্রেড)
পরীক্ষার তারিখ: ২৩ জুলাই ২০২৫
পরীক্ষার সময়: বিকাল ৩:০০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত।
পরীক্ষার কেন্দ্র: মাল্টিপারপাস হল, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ২:৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
২. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
৪. প্রার্থীদের কমিশন বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ