বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতাধীন জেলা প্রশাসকের কার্যালয় এবং সার্কিট হাউজের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ:
নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, মালী, বাবুর্চি (সার্কিট হাউস), বেয়ারার (সার্কিট হাউস) এবং নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউস)।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
রোল নম্বর অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৪ জুলাই ২০২৬, ১৫ জুলাই ২০২৬ এবং ১৬ জুলাই ২০২৬ তারিখ প্রতিদিন সকাল ০৯:০০ টায় অনুষ্ঠিত হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র এবং আবেদনে উল্লিখিত সকল সনদপত্রের মূল কপি সাথে আনতে হবে।
অন্যান্য তথ্য:
৮৩টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা অনুযায়ী ফলাফল পরিবর্তন বা গ্রহণের অধিকার সংরক্ষণ করেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ