বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) তাদের প্রধান কার্যালয়ের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সরাসরি ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: আইন উপদেষ্টা (খন্ডকালীন) - ০১ জন

বয়স সীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা: আইনজীবী হিসেবে ন্যূনতম ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে (তন্মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা)। আবেদনকারীকে অবশ্যই ঢাকায় বসবাসকারী হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণ নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্যসহ ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত কপি যুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, বাংলাদেশ জুট মিলস্‌ করপোরেশন, আদমজী কোর্ট, এনেক্স-১ (৫ম তলা), ১১৫-১২০ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে পরবর্তী ২০ (বিশ) দিনের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ জুট মিলস করপোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন