হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের (CGA) ২০তম গ্রেডভুক্ত অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। মোট ২৫৫টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য:
পরীক্ষার স্থান: কক্ষ নং ৩২৬ (৩য় তলা), হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০৯ আগস্ট ২০২৬ তারিখ থেকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রতিদিন দুটি শিফটে (সকাল ৯:৩০ এবং দুপুর ১:৩০) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদনপত্রের কপি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং নাগরিকত্ব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
২. সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি এবং ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
৩. মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্রটিই সাথে আনতে হবে।
৪. পরীক্ষা শুরু হওয়ার অন্তত ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ