চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। (Chittagong Port Authority CPA Job Circular 2026) আগ্রহী যোগ্য প্রার্থীদের সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত (CV) উল্লেখপূর্বক আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং আবেদন প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করা হলো:

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা (Job Details)

ক্রমিং নংপদের নাম ও সংখ্যাসর্বসাকুল্য বেতন (টাকা)বয়স সীমা (২৩/০৭/২০২৬ ইং)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১

সোনোলজিস্ট (Sonologist)

পদ সংখ্যা: ০১টি

৫২,০০০/-

(বাহান্ন হাজার টাকা)

অনূর্ধ্ব ৪৫ বৎসর

ক) সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রী বা বি.এম.ডি.সি কর্তৃক স্বীকৃত।

খ) রেডিওলজি এন্ড ইমেজিং বিষয়ে এম.সি.পি.এস/ এম.ফিল/ ডি.এম.আর.ডি/ এফ.সি.পি.এস/ এম.ডি ডিগ্রী।

গ) আল্ট্রাসোনোগ্রাফি কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

০২

মেডিকেল টেকনোলজিস্ট (চক্ষু)

পদ সংখ্যা: ০১টি

২৬,০০০/-

(ছাব্বিশ হাজার টাকা)

অনূর্ধ্ব ৪৫ বৎসরসরকার স্বীকৃত বোর্ড হতে এস.এস.সি/ সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে মেডিকেল টেকনোলজিস্ট (চক্ষু) বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
০৩

মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)

পদ সংখ্যা: ০১টি

২৬,০০০/-

(ছাব্বিশ হাজার টাকা)

অনূর্ধ্ব ৪৫ বৎসরসরকার স্বীকৃত বোর্ড হতে এস.এস.সি/ সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী (Application Rules)

১. আবেদনপত্রের ফরম্যাট: সাদা কাগজে আবেদনপত্রের পদের নাম, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র (NID), অভিজ্ঞতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে।

২. প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, বাস্তব কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ ইত্যাদির সনদপত্র এবং সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে) সংযুক্ত করতে হবে।

৩. আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারীর বরাবরে (পরিচালক - প্রশাসন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ) ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে।

৪. খামের উপর উল্লেখ: আবেদনপত্র প্রেরণের জন্য ব্যবহৃত খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে।

৫. ডিউটির সময়সূচি: চিকিৎসা কাজে শিফট ভিত্তিক (সকাল/বিকাল/রাত্রি) ডিউটি পালন করতে হবে।

৬. চাকরির ধরণ: এই নিয়োগ সম্পূর্ণ সাময়িক ভিত্তিতে সাকুল্য বেতনে দেওয়া হবে। ভবিষ্যতে এই নিয়োগ রাজস্বখাতে আত্তীকরণের কোনো সুযোগ নেই।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Date)

  • আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ: ২৩ জুলাই, ২০২৬ খ্রি.

সূত্রঃ প্রথম আলো-১১-০৭-২০২৬ তারিখ


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন