ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি (জিপিএফপিএলসি) তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সরাসরি দরখাস্তের মাধ্যমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী (৩৬টি পদ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেনাবাহিনী, পুলিশ অথবা আনসার বাহিনীতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১৩ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নিজের নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনের সাথে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। আবেদনপত্রটি ডাকযোগে বা সরাসরি 'ব্যবস্থাপনা পরিচালক, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি, পলাশ, নরসিংদী' এই ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৬

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩৬ পদে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি-তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৬ পদে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি-তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন