বাংলাদেশ পরিকল্পনা কমিশনের (কার্যক্রম বিভাগ) (Bangladesh Planning Commission Job Circular 2026) অধীনে একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। "কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ (৩য় সংশোধিত)" শীর্ষক প্রকল্পের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে।
সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলি তুলে ধরা হলো।
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পরিকল্পনা কমিশন (কার্যক্রম বিভাগ) |
| পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর |
| মোট শূন্যপদ | ০১ টি |
| চাকরির ধরন | সম্পূর্ণ অস্থায়ী (চুক্তিভিত্তিক - ৩০ জুন ২০২৭ পর্যন্ত) |
| কর্মস্থল | ঢাকা |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে/কুরিয়ারে বা সরাসরি |
| আবেদনের শেষ তারিখ | ৩০ জুলাই ২০২৬ |
আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আবেদনপত্রটি স্বহস্তে বা টাইপ করে পূরণপূর্বক স্বাক্ষরসহ নিচের ঠিকানায় পাঠাতে হবে:
প্রকল্প পরিচালক, > “কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ (৩য় সংশোধিত)” শীর্ষক প্রকল্প,
ব্লক-৭, কক্ষ নং-৩৪, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, শেরে-বাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনের সময়সীমা:
আবেদনপত্রটি আগামী ৩০/০৭/২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি পৌঁছাতে হবে।
১. আবেদন ফি: প্রকল্প পরিচালকের অনুকূলে ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
২. প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে (মৌখিক পরীক্ষার সময় মূল কপি প্রদর্শন করতে হবে):
* প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
* নাগরিকত্বের সনদপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত)।
* জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
* পাসপোর্ট সাইজের সদ্য তোলা ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি।
৩. ফেরত খাম: আবেদনকারীর সাথে পত্র যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ ৯.৫ × ৪.৫ সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে।
৪. সরকারি চাকরিজীবীদের জন্য: সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
সূত্রঃ যুগান্তর-০৮-০৭-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ