জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

যে সকল পদের জন্য ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল:

  • ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৬টি পদ
  • সার্টিফিকেট সহকারী: ০১টি পদ
  • হিসাব সহকারী: ০২টি পদ
  • বেঞ্চ সহকারী: ০২টি পদ

সর্বমোট ১১টি শূন্য পদের জন্য ব্যবহারিক পরীক্ষা গত ২০ জুন ২০২৬ তারিখে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিপি), চরমুগুরিয়া, মাদারীপুর সদর, মাদারীপুরে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি:

  • তারিখ: ১২ জুলাই ২০২৬
  • সময়: সকাল ১০:০০ টা
  • স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেগুনবাগিচা (১ম ১২ তলা সরকারি অফিস ভবন, ২য় তলা), ঢাকা।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্বের সনদ, সংশ্লিষ্ট অন্যান্য সনদের মূল কপি (যেমন: কোটার ক্ষেত্রে প্রমাণক, অভিজ্ঞতার সনদ ইত্যাদি), লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র এবং সকল সনদের এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুরের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন