আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল)-এর একটি গুরুত্বপূর্ণ পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী ও ভেন্যু সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬/০৪/২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের এই পরীক্ষা গ্রহণ করা হবে।
পদের নাম: নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ)
পরীক্ষার তারিখ ও সময়: ১১/০৭/২০২৬ (শনিবার)
পরীক্ষার স্থান: সভাকক্ষ (লেভেল-১৪), বিদ্যুৎ ভবন, ১ আব্দুল গণি রোড, ঢাকা।
প্রবেশপত্র সংক্রান্ত তথ্য: প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রবেশপত্র ইতিমধ্যে তাঁদের স্ব-স্ব ঠিকানায় প্রেরণ করা হয়েছে। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে এবং প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
অন্যান্য নির্দেশনা: নির্ধারিত ভেন্যু ও সূচী অনুযায়ী সকল প্রার্থীকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ