'হামদর্দ বাংলাদেশ'-এ দেশব্যাপী হোলিস্টিক চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং এর উৎপাদিত পণ্য সামগ্রীর বিপণন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৎ, উদ্যমী, পরিশ্রমী এবং টার্গেট অর্জনে আগ্রহী প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারেন।
নিচে হামদর্দ জব সার্কুলার-এর বিস্তারিত তথ্য, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে আলোচনা করা হলো:
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | হামদর্দ বাংলাদেশ (Hamdard Bangladesh) |
| চাকরির ধরন | বেসরকারি চাকরি |
| পদের সংখ্যা | ১১ ক্যাটাগরির অসংখ্য পদ |
| বয়সসীমা | ১৮-৩২ বছর (পদের ভিত্তিতে ভিন্ন) |
| আবেদনের মাধ্যম | ডাকযোগ/কুরিয়ার |
| আবেদনের শেষ তারিখ | ১৪ জুলাই ২০২৬ |
১. পদের নাম: আইনজীবী
২. পদের নাম: মেডিকেল অফিসার
৩. পদের নাম: মেডিকেল প্রতিনিধি
৪. পদের নাম: বিক্রয় প্রতিনিধি
৫. পদের নাম: অফিস সহকারী
৬. পদের নাম: অফিস সহায়ক
৭. পদের নাম: ডিভিশনাল/ রিজিওনাল/ এরিয়া সেলস ম্যানেজার (কনজ্যুমার সেকশন)
৮. পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ (মডার্ন ট্রেড, কনজ্যুমার সেকশন)
৯. পদের নাম: বিক্রয় প্রতিনিধি (কনজ্যুমার সেকশন)
১০. পদের নাম: গাড়ীর হেলপার
১১. পদের নাম: প্যাকার কাম লোডার
হামদর্দ বাংলাদেশ তাদের কর্মীদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছে:
১. আবেদন পাঠানোর ঠিকানা: সম্মানিত সিনিয়র পরিচালক মার্কেটিং এন্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন বরাবরে আবেদন পাঠাতে হবে।
২. প্রয়োজনীয় কাগজপত্র: পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর উল্লেখপূর্বক), শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর (তবে ১নং পদের ক্ষেত্রে ৩৫-৪০ বৎসর)। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৪. পরীক্ষার কেন্দ্র: মেডিকেল প্রতিনিধি (৩ নং) ও বিক্রয় প্রতিনিধি (৪ নং) পদের প্রার্থীগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যেকোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন (আবেদনে কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে)। অন্যান্য সকল পদের নিয়োগ পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
৫. খামের উপর: প্রার্থীদের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে।
৬. যোগাযোগ: প্রার্থীদের মোবাইল ফোনে পরীক্ষার নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হবে।
৭. বিশেষ দ্রষ্টব্য: ৩ নং থেকে ৬ নং পদের প্রার্থীদের ক্ষেত্রে ফেরতযোগ্য জামানত আবশ্যক। এছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
যোগাযোগের ঠিকানা:
হামদর্দ বাংলাদেশ
রূপায়ন ট্রেড সেন্টার, লেভেল: ১২-১৩, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০।
ফোন: (০২) ৪১০৩৩২৩১-৬
ইমেইল: hrd@hamdard.com.bd
ওয়েবসাইট: www.hamdard.com.bd
সূত্রঃ প্রথম আলো-০৩-০৭-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ