বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত একটি পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় পদোন্নতি/নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে মোট ৩ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।

যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১২ জুলাই ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

যোগদানের স্থান:
পরিচালক (প্রশাসন), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রয়োজনীয় সনদ ও শর্তাবলি:
১. স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মেডিকেল বোর্ড কর্তৃক মাদকাসক্ত পরীক্ষা (ডোপ টেস্ট) এবং নির্দিষ্ট কিছু মেডিকেল রিপোর্ট দাখিল করতে হবে।
২. যোগদানের সময় বয়স নির্ধারণের সনদপত্র, চারিত্রিক সনদপত্র এবং জাতীয়তার সনদপত্র জমা দিতে হবে।
৩. ৩০০ টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার এবং না দেওয়ার অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
৪. নির্ধারিত ছক মোতাবেক সম্পদের বিবরণী জমা দিতে হবে।
৫. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সংগৃহীত ছাড়পত্র দাখিল করতে হবে।

শিক্ষানবিশকাল:
চাকরিতে যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছর পর্যন্ত শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নতুন নিয়োগের ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নতুন নিয়োগের ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন