ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)-এর সদস্যভুক্ত ০২টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল)/সহকারী প্রকৌশলী(সিভিল) (৯ম গ্রেড) এর মোট ০৮টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ: ০৫ জুলাই ২০২৬ (বিভিন্ন সময়ে)।

সময়: সকাল ০৮:০০ টা, সকাল ১০:০০ টা এবং দুপুর ০২:০০ টা (তিনটি স্লটে)।

স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদেরকে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে সকল মূল প্রমাণক দলিলাদি (যেমন - শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়সের প্রমাণ, জাতীয়তা সনদ, অভিজ্ঞতার সনদ, মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী সনদ ইত্যাদি) প্রদর্শন করতে হবে এবং এতদসংক্রান্ত এক সেট ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:

  • চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
  • রিপোর্টিং টাইম হতে মৌখিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
  • প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট গ্রহণযোগ্য হবে না।
  • মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ব্যাংকার্স সিলেকশন কমিটি কর্তৃক ০২ ব্যাংক ও ০১ আর্থিক প্রতিষ্ঠানে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটি কর্তৃক ০২ ব্যাংক ও ০১ আর্থিক প্রতিষ্ঠানে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন