বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তাদের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং যোগদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: নিরাপত্তা প্রহরী/টার্মিনাল গার্ড
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ১২/০৭/২০২৬ তারিখের মধ্যে পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা বরাবর যোগদানের জন্য উপস্থিত হতে হবে।
নিয়োগপত্র সংক্রান্ত নির্দেশনা: প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। কোনো প্রার্থী আগামী ০৭/০৭/২০২৬ তারিখের মধ্যে নিয়োগপত্র না পেলে, তাকে ০৮/০৭/২০২৬ তারিখে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ বিআইডব্লিউটিএ-এর ঢাকা কার্যালয়ে যোগাযোগ করে নিয়োগপত্রের কপি সংগ্রহ করতে বলা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ