বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর অধীনে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: কম্পাউন্ডার/ফার্মাসিস্ট, মেকানিক, ড্রাফটসম্যান এবং নিরাপত্তা প্রহরী।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ০৯:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: সভাকক্ষ, পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় (২য় তলা), মেট্রোপলিটন সার্কেল, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং অনলাইন আবেদনের রঙিন প্রিন্ট কপি জমা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং কোনো এসএমএস পাঠানো হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ