চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নামসমূহ:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
২. হিসাব সহকারী
৩. বেঞ্চ সহকারী

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
গত ২০ জুন ২০২৪ তারিখে লিখিত পরীক্ষা, ২১ জুন ২০২৪ তারিখে ব্যবহারিক পরীক্ষা এবং ২৪ জুন ২০২৪ তারিখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট পদগুলোতে নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের ফলাফল ও পরবর্তী নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন