দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১৩-২০তম গ্রেডভুক্ত বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
অধিদপ্তরের কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ওয়্যারলেস অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্ভেয়ার, গাড়িচালক, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরীসহ মোট ৮টি ক্যাটাগরির ১৮৮টি পদে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগ আদেশ শীঘ্রই জারি করা হবে।
২. নিয়োগ আদেশ অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশের পাশাপাশি প্রার্থীর স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে।
৩. যোগদানের তারিখ ও সময় নিয়োগপত্রে উল্লেখ থাকবে। নির্ধারিত সময়ে ডাকযোগে নিয়োগপত্র না পেলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
৪. যোগদানের সময় অবশ্যই সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য সনদ দাখিল করতে হবে (ডোপ টেস্ট বাধ্যতামূলক)।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ