বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (Bangladesh Ansar & VDP job circular 2026) অধীনে আনসার ব্যাটালিয়নে ২৮তম ব্যাচ 'সিপাহি (পুরুষ)' পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিতে আগ্রহী ও যোগ্য বাংলাদেশি পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। শুধুমাত্র এসএসসি (SSC) বা সমমান পাশেই সমগ্র বাংলাদেশ থেকে এই পদের জন্য আবেদন করা যাবে।
নিম্নে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের যোগ্যতা, শারীরিক মাপ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হলো।
এক নজরে আনসার সিপাহি নিয়োগ বিজ্ঞপ্তি
- পদের নাম: সিপাহি (পুরুষ) - ২৮তম ব্যাচ
- বাহিনীর নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (SSC) বা সমমান পাশ
- বয়সসীমা: ১৮ থেকে ২২ বছর (১৯ জুলাই ২০২৬ তারিখের মধ্যে)
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত
- আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে
- আবেদন শুরুর তারিখ: ২৭ জুন ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬
- অফিসিয়াল ওয়েবসাইট: www.ansarvdp.gov.bd
আনসার সিপাহি পদে আবেদনের যোগ্যতা (Qualifications)
১. শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. শারীরিক যোগ্যতা:
- উচ্চতা: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ন্যূনতম ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
- ওজন: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ন্যূনতম ৫৪.৮৯৫ কেজি (১২০ পাউন্ড)। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
- বুকের মাপ: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৮১.২৮ - ৮৬.৩৬ সে.মি. (৩২-৩৪ ইঞ্চি)। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২ - ৮১.২৮ সে.মি. (৩০-৩২ ইঞ্চি)।
- দৃষ্টিশক্তি: ৬/৬।
৩. বয়স:১৯-০৭-২০২৬ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে।
৪. বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
বেতন স্কেল ও সুবিধাদি (Salary & Benefits)
- প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৭তম গ্রেডে ৯০০০ - ২১,৮০০/- টাকা বেতন প্রদান করা হবে।
- এর সাথে বিধি মোতাবেক ভাতা, রেশন সুবিধা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য স্বল্পমূল্যে পারিবারিক রেশন সুবিধা প্রাপ্য হবেন।
যেভাবে আবেদন করবেন (Application Process)
প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।
- প্রথমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ প্রবেশ করুন।
- ওয়েবসাইটের "আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে যোগদানের আবেদন" লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে।
- আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা অনলাইনে বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।
- আবেদন সফল হলে প্রার্থী অনলাইনে একটি প্রবেশপত্র (Admit Card) পাবেন, যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
আবেদনের সময়সীমা:অনলাইন আবেদন লিংকটি ২৭ জুন ২০২৬ তারিখ হতে ১৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে।
বাছাইয়ের স্থান, তারিখ ও প্রয়োজনীয় কাগজপত্র
বাছাইয়ের স্থান: বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর।তারিখ ও সময়: প্রার্থীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র সাথে আনতে হবে:
- শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
- ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত ফটোকপি।
- চারিত্রিক সনদপত্র এবং অবিবাহিত থাকার সনদপত্র।
- অনলাইনে ডাউনলোডকৃত প্রবেশপত্র (Admit Card)।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ