বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ তাঁত বোর্ডের ৯ম গ্রেডের ১৬টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ১৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের এই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
পদের নামসমূহ: সহকারী লিয়াজোঁ অফিসার, পরিসংখ্যানবিদ, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (পুর:), ডিজাইনার, ইন্সট্রাক্টর, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, কারিগরি কর্মকর্তা এবং গবেষণা কর্মকর্তা।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে আগামী ০৫ জুলাই ২০২৬ থেকে ০৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ০২:০০ ঘটিকা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: ভবন নং-০৬, কক্ষ নং-১১১৩, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রয়োজনীয় তথ্যাবলি:
১. প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র সাথে আনতে হবে।
২. নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সকল প্রয়োজনীয় দলিলাদির মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৩. পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ