বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্বখাতভুক্ত ৯ম গ্রেডের ১৬টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
গত ১৩ জুন ২০২৬ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার তারিখ:
সময়: প্রতিদিন দুপুর ০২:০০ ঘটিকা
স্থান: ভবন নং-০৬, কক্ষ নং-১১১৩, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় সকল দলিলাদির মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
নিয়োগের চূড়ান্ত ফলাফল বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ তাঁত বোর্ড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ