পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অপেক্ষমাণ প্যানেল হতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল)-এর ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী প্রকৌশলী (বিভিন্ন বিভাগ), সহকারী কর্মকর্তা এবং উপ-সহকারী প্রকৌশলী (বিভিন্ন বিভাগ) সহ মোট ১৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্নে সশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে হবে।

যোগদানের স্থান:
পিজিসিএল-এর প্রধান কার্যালয়, নলকা, সিরাজগঞ্জ।

আবেদন ও নিয়োগ প্রক্রিয়া:
নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে। কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে পিজিসিএল-এর প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্স অ্যান্ড পারসোনেল শাখা থেকে তা সংগ্রহ করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় আবেদনপত্রে উল্লিখিত সকল সনদপত্রের মূলকপি এবং বর্তমানে কোথাও কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন