ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র এবং যোগদান সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

যোগদানের তারিখ ও সময়: ১২ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্ণ।

যোগদানের স্থান: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (ভবন নং-৭, ৫ম তলা), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী:
১. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
২. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট।
৩. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক বিরোধী অঙ্গীকারনামা।
৪. পুলিশ ভেরিফিকেশন ফরম এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র।

নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগপত্র ও যোগদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগপত্র ও যোগদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন