কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত হিসাবরক্ষক (গ্রেড-১৪) পদে নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা হতে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পত্র প্রকাশ করা হয়েছে। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য সনদ প্রাপ্তির পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিতে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: হিসাবরক্ষক
যোগদানের তারিখ: ০১ জুলাই, ২০২৬ খ্রিঃ
যোগদানের স্থান: নিয়োগ পত্রে উল্লিখিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর সরাসরি যোগদান করতে হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. রঙিন আবেদনপত্র ও প্রবেশপত্র।
২. নিয়োগ পত্র ও যোগদান পত্র।
৩. ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র।
৫. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক বিরোধী অঙ্গীকারনামা।
৬. স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণাপত্র।
অন্যান্য শর্তাবলী:
নির্বাচিত প্রার্থীদের ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে উক্ত নিয়োগপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ