আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) তাদের শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা:

১. এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) - ১ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে ন্যূনতম এমবিএ বা এমকম ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে কাজের অভিজ্ঞতা আবশ্যক।

বয়সসীমা:
২০ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি কোম্পানির ওয়েবসাইট www.apscl.gov.bd-এ পাওয়া যাবে। পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয় নগর, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ:
১২ জুলাই ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন