কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুরে বিভিন্ন শূন্য পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৯/০৬/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: প্রভাষক (জীববিজ্ঞান), সহকারী শিক্ষক (ইংরেজি), সহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা) এবং অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর।
মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য:
তারিখ: ২০ জুন ২০২৬, শনিবার
সময়: বিকাল ০৩:০০ ঘটিকা
স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, প্রবেশপত্র, ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে আনতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের জন্য কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা (মুদ্রাক্ষর, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন) এবং মৌখিক পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ