বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও-এর সাধারণ প্রশাসনের অধীন শূন্য পদসমূহে নিয়োগপত্র ইস্যু করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০): ০২টি
  • পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০): ০২টি

মূল তথ্য:

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিসসমূহের (সার্কিট হাউসসহ) ২০তম গ্রেডের উক্ত পদগুলোতে পূর্বে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ইস্তফা প্রদান করায় শূন্যতা তৈরি হয়। উক্ত শূন্য পদ পূরণে অপেক্ষমাণ তালিকা থেকে ০৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরবর্তী কার্যক্রম:

সুপারিশকৃত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং অন্যান্য প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার পর তাদের অনুকূলে বিধি মোতাবেক নিয়োগপত্র ইস্যু করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর এর নিয়োগপত্র ইস্যু সংক্রান্ত বিজ্ঞপ্তি

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন