খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ১৬তম গ্রেডের বিভিন্ন পদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত পদের নাম:
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং নমুনা সংগ্রহ সহকারী পদে মোট ৬ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
যোগদানের তারিখ ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪ জুন ২০২৬ তারিখ পূর্বাহ্ণের মধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কেন্দ্রীয় কার্যালয় (বিএসএল ভবন, ১১৯ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা)-এ যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় তথ্যাবলি:
১. যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ (ডোপটেস্টসহ) দাখিল করতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৩. নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছর শিক্ষানবীশ হিসেবে কর্মরত থাকবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ