ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-তে সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা উইং এর সম্মেলন কক্ষ (লেভেল-১০), বিদ্যুৎ ভবন, ১, আব্দুল গণি রোড, ঢাকা-১০০০ এ নিম্নলিখিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে:
- উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ২০ জন, ১৯/০৬/২০২৬ (শুক্রবার)
- উপ-সহকারী প্রকৌশলী (কম্পিউটার): ১৩ জন, ১৯/০৬/২০২৬ (শুক্রবার)
- উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ৫ জন, ১৯/০৬/২০২৬ (শুক্রবার)
- উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ৩৯ জন, ২০/০৬/২০২৬ (শনিবার)
- উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ২০ জন, ২১/০৬/২০২৬ (রবিবার)
- সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ২০ জন, ২৬/০৬/২০২৬ (শুক্রবার)
- সহকারী প্রকৌশলী (সিভিল): ১৬ জন, ২৬/০৬/২০২৬ (শুক্রবার)
- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ৩০ জন, ২৭/০৬/২০২৬ (শনিবার) দুপুর ২:৩০ টা
- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ২১ জন, ২৮/০৬/২০২৬ (রবিবার) দুপুর ২:৩০ টা
- সহকারী প্রকৌশলী (সিএসই): ৬ জন, ২৯/০৬/২০২৬ (সোমবার) দুপুর ২:৩০ টা
- সহকারী প্রকৌশলী (সিএসই): ৯ জন, ৩০/০৬/২০২৬ (মঙ্গলবার) দুপুর ২:৩০ টা
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ওজোপাডিকো'র ওয়েবসাইট (www.wzpdcl.gov.bd) হতে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট সাথে আনতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে:
- এক সেট আবেদনপত্র (Application Copy) এবং লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (রঙিন)।
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) মূল সনদপত্র ও এক সেট ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ এক সেট ফটোকপি।
- সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠান হতে অনাপত্তি পত্র (NOC) মৌখিক পরীক্ষা গ্রহণের পূর্বে আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ