বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচনি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মেধা তালিকার ভিত্তিতে মোট ১০ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগকৃত পদের তথ্য: কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, লাইব্রেরি সহকারী, হিসাব সহকারী এবং বেঞ্চ সহকারী পদে সর্বমোট ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ ও স্থান: নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্ণে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবানে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, কম্পিউটার কোর্স সনদ ও চারিত্রিক সনদ।
২. বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা মর্মে মূল সনদপত্র।
৩. ৩০০/- (তিনশত) টাকার স্ট্যাম্পে যৌতুক গ্রহণ/প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা।
৪. সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র।
অন্যান্য শর্তাবলী: নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে এবং যোগদানের এক মাসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ