স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নাম: সহকারী প্রধান স্থপতি

মৌখিক পরীক্ষার তারিখ: ৩০ জুন ২০২৬

পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা

পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার বোর্ডে শিক্ষাগত যোগ্যতার সকল মূল বা সাময়িক সনদ, অভিজ্ঞতার সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে। এছাড়াও বিপিএসসি ফরম ৫এ (Applicant’s Copy) ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো কারণে প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন