বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর আওতাধীন বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং পরবর্তী ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

উত্তীর্ণ পদের নামসমূহ: উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট), ড্রাইভার (ভারী/হালকা), কার্পেন্টার এবং অফিস সহায়ক।

ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়:
১. কম্পিউটার ও অফিস সংশ্লিষ্ট পদসমূহ: ১৬ জুন ২০২৬, সকাল ০৯:৩০ মিনিট
২. ড্রাইভার (ভারী/হালকা) পদ: ১৭ জুন ২০২৬, সকাল ০৯:৩০ মিনিট

পরীক্ষার স্থান: পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা।

গুরুত্বপূর্ণ তথ্য: ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং প্রার্থীদের মোবাইলে কোনো এসএমএস পাঠানো হবে না। নির্ধারিত সময়ে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন