প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৩-০৬-২০২৬ তারিখে ব্যানবেইস ভবনে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচন করা হয়েছে।

পদের নাম ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:
১. অফিস সহকারী: ০৭ জন
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৮ জন
৩. কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী: ০৭ জন
৪. ডাটা এন্ট্রি অপারেটর: ০৪ জন

মৌখিক পরীক্ষার তথ্য:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপিসহ ১ সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের চাকরির ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন