বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীন সিরাজগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের ১৬তম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

উত্তীর্ণ পদের তালিকা:
ব্যবহারিক পরীক্ষায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির কাম-ক্যাশিয়ার, সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী এবং মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী পদের প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

মৌখিক পরীক্ষার সময়সূচি:
তারিখ: ১৫ জুন ২০২৬ খ্রি.
স্থান ও সময়: বিজ্ঞপ্তিতে উল্লিখিত রোল নম্বর অনুযায়ী নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে হবে।

প্রয়োজনীয় নির্দেশনাবলী:
১. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
২. সকল কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি (সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবিসহ সীল থাকতে হবে) জমা দিতে হবে।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন