বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ২৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে কমিশন এই সময়সূচী পরিবর্তন করেছে।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
প্রার্থীর সংখ্যা: ২৯ জন
পরীক্ষার নতুন তারিখ: ১৮ জুন ২০২৬
পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা
স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।
উক্ত ২৯ জন প্রার্থীকে পুন:নির্ধারিত তারিখে যথাসময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ