বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

১৩ জুন, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পদসমূহ এবং তাদের পূর্বনির্ধারিত পরীক্ষার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো:

  • পদের নাম: গ্রন্থাগার সহকারী (লাইব্রেরীয়ান) গ্রেড-১৩
  • পূর্ব নির্ধারিত পরীক্ষার তারিখ ও সময়: ১৩ জুন, ২০২৬, দুপুর ০১:০০ ঘটিকা হতে ০২:৩০ ঘটিকা
  • স্থান: গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ঢাকা।
  • পদের নাম: অফিস সহায়ক (স্থায়ী) গ্রেড-২০
  • পূর্ব নির্ধারিত পরীক্ষার তারিখ ও সময়: ১৩ জুন, ২০২৬, দুপুর ০১:০০ ঘটিকা হতে ০২:০০ ঘটিকা
  • স্থান: ইডেন মহিলা কলেজ, ঢাকা।
  • পদের নাম: জুনিয়র মাঠ সহকারী (স্থায়ী) গ্রেড-১৪, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী) গ্রেড-১৪, অডিটর (স্থায়ী) গ্রেড-১৪
  • পূর্ব নির্ধারিত পরীক্ষার তারিখ ও সময়: ১৩ জুন, ২০২৬, বেলা ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা
  • স্থান: গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ঢাকা।

কর্তৃপক্ষ এই লিখিত পরীক্ষা স্থগিত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন