বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ০৯ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

উত্তীর্ণ পদের বিবরণ ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ২২ জন
২. ডাটা এন্ট্রি অপারেটর: ২৫ জন
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৩ জন

মৌখিক পরীক্ষার সময়সূচি:
মৌখিক পরীক্ষা আগামী ২১ জুন ২০২৬ হতে ২৩ জুন ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পদের ধরণ অনুযায়ী আলাদা আলাদা তারিখে পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার স্থান: সেতু ভবন (৩য় তলা), বনানী, ঢাকা-১২১২।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রবেশপত্র এবং অনলাইন আবেদনের কপি সহ মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

Live Support