সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এর আওতাধীন দপ্তরসমূহের রাজস্বখাতভুক্ত বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (Viva) জন্য নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা:

  • উচ্চমান সহকারী: ০২টি
  • সাট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ০১টি
  • সার্ভেয়ার ড্রাফটসম্যান: ০৪টি
  • এমই ওভারশিয়ার: ০৩টি
  • চেইনম্যান: ০৩টি

মৌখিক পরীক্ষার সময়সূচী:

  • ১৩ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা)
  • ১৪ জুন ২০২৬ (দুপুর ০২:০০ টা)
  • ১৫ জুন ২০২৬ (দুপুর ০২:০০ টা)
  • ১৬ জুন ২০২৬ (দুপুর ০২:০০ টা)

পরীক্ষার স্থান: সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি, ০১ সেট সত্যায়িত ফটোকপি, ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। এছাড়া কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যু করা সনদের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

Live Support