বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 'প্রয়াস' বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা সেনানিবাস-এর (Proyash School Job Circular 2026) জন্য বেশ কয়েকটি শিক্ষক পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করে একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীরা শিক্ষকতা পেশায় আগ্রহী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগ বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন।

এক নজরে প্রয়াস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানের নামপ্রয়াস, বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান
পরিচালনায়বাংলাদেশ সেনাবাহিনী
চাকরির ধরনবেসরকারি চাকরি (স্কুল ও কলেজ)
ক্যাটাগরি০৩টি
পদের সংখ্যাপ্রয়োজন অনুযায়ী
কর্মস্থলঢাকা সেনানিবাস, ঢাকা
আবেদনের শেষ তারিখ২০ জুন ২০২৬

শূন্য পদের বিস্তারিত বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়াস স্কুলে নিচের পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে:

১। পদের নাম: শিক্ষক (প্রত্যয়)- জুনিয়র/ সহকারী (ইংরেজি, রসায়ন ও জীববিজ্ঞান)

  • পদ সংখ্যা: প্রয়োজন অনুযায়ী।
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান ডিগ্রী।
  • অগ্রাধিকার: 'ও' লেভেল এবং 'এ' লেভেল উত্তীর্ণ / ইংলিশ মিডিয়ামে পাঠদানে পারদর্শী / বিএসএড / এমএসএড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২। পদের নাম: বিশেষ শিক্ষক (প্রয়াস) (জুনিয়র/সহকারী)

  • পদ সংখ্যা: প্রয়োজন অনুযায়ী।
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ বিএসএড (B.Ed) থাকতে হবে।
  • অগ্রাধিকার: বিশেষ শিক্ষা বিষয়ের উপর ০৪ বছরের স্নাতক (সম্মান) / স্নাতকোত্তর ডিগ্রীধারী এবং শিশু বিকাশ বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩। পদের নাম: জুনিয়র শিক্ষক (আর্ট ও মিউজিক)

  • পদ সংখ্যা: প্রয়োজন অনুযায়ী।
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/সমমান ডিগ্রী থাকতে হবে।
  • অগ্রাধিকার: বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও ভাতাদি

প্রয়াসের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী

আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে:

১. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে)।

২. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

৩. জাতীয় পরিচয়পত্র (NID) ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি।

৪. সাম্প্রতিক তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদন ফি: ১,০০০.০০ (এক হাজার) টাকা মূল্যের পে-অর্ডার (অফেরতযোগ্য নির্ধারিত সার্ভিস চার্জসহ) করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ

প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

বিশেষ দ্রষ্টব্য:

  • উপরি্ল্লখিত কাগজপত্র ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
  • খামের উপর বা আবেদনপত্রে পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • 'নিয়োগ পর্ষদ' কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র তথা সম্পূর্ণ নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-০৮-০৬-২০২৬ তারিখ 


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

প্রয়াস, ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬- Proyash School Job Circular 2026