জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়া কর্তৃক পরিচালিত 'গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং' (লেভেল-৩, ১৫তম ব্যাচ) অনলাইন প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত ভর্তি পরীক্ষায় মেধা তালিকার ভিত্তিতে মোট ৩৩ জন প্রশিক্ষণার্থীকে নির্বাচন করা হয়েছে।

ভর্তির তথ্য ও ফি সংক্রান্ত নির্দেশাবলী:
মেধা তালিকায় নির্বাচিত প্রশিক্ষণার্থীদের আগামী ১৩ জুন ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে ভর্তি ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা বিকাশ মার্চেন্ট নম্বরের মাধ্যমে প্রদান করতে হবে। টাকা প্রেরণের সময় রেফারেন্স হিসেবে অবশ্যই কোর্স কোড এবং রোল নম্বর উল্লেখ করতে হবে।

প্রশিক্ষণের সময় ও মাধ্যম:
এই প্রশিক্ষণ কোর্সটি জুম (Zoom) সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে পরিচালিত হবে। প্রশিক্ষণ আগামী ১৪ জুন ২০২৬ তারিখ থেকে শুরু হবে। ক্লাস প্রতিদিন বিকাল ০৪:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত) অনুষ্ঠিত হবে। জুম আইডি ও পাসওয়ার্ড প্রশিক্ষণার্থীদের ই-মেইলে সরবরাহ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:
ভর্তি ফি প্রদানের শেষ সময়: ১৩ জুন ২০২৬ (বিকাল ৫টা)
প্রশিক্ষণ শুরুর তারিখ: ১৪ জুন ২০২৬

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) এর প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) এর প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ