নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের অধীনে 'স্বাস্থ্য সহকারী' পদে সরাসরি নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং যোগদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশিত হয়েছে। মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এই নিয়োগ আদেশ জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: স্বাস্থ্য সহকারী
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (১৬তম গ্রেড)
শারীরিক যোগ্যতার সনদ সংগ্রহ: প্রার্থীকে নির্দিষ্ট প্যাথলজি ল্যাবরেটরি থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সেই রিপোর্টসহ আগামী ০৮ জুন ২০২৬ তারিখের মধ্যে সিভিল সার্জন কার্যালয়, নোয়াখালী হতে শারীরিক যোগ্যতার সনদ সংগ্রহ করতে হবে।
যোগদানের সময়সীমা:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০৯ জুন ২০২৬ তারিখ হতে ১০ জুন ২০২৬ তারিখের মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া নির্ধারিত ফরমে মুচলেকা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র জমা দিতে হবে।
অন্যান্য শর্তাবলী:
নিয়োগপ্রাপ্তদের ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। পুলিশি তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে নিয়োগ বাতিল করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ